ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

Uncategorized

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির উদ্যোগে রাজধানীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাজধানীর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিপিডিসি)-তে এ দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ এর আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব ও সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) নাসির-উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হারুন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ঢাকায় অবস্থানরত শেরপুর জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমিতির পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তিনি শেরপুর জেলার মানুষদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি নাসির-উদ-দৌলা তার বক্তব্যে বলেন, নিজ জেলার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল হারুন বলেন, পবিত্র রমজান আমাদেরকে আত্মশুদ্ধির পাশাপাশি মানবকল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে এ ধরনের সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুষ্পধারা গ্রুপের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, হিমালয় গ্রুপের এমডি মিজানুর রহমান, ক্যাকটাস বিডির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শওকত আলী হাজারী, ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের নির্বাহী সভাপতি রেজাউল করিম রেজু, সাধারণ সম্পাদক অডিট অফিসার রাশেদ বিন রাজ্জাক লোচন, সাবেক ব্যাংকার সুলতান মাসুদ জামান, ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার (এডমিন) খালিদ রহমান খুশবুসহ ঢাকায় বসবাসরত শেরপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।