জাহিদুল হক আজিম, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখা-এর পক্ষ থেকে বেলকুচি-চৌহালী (৫ আসন)-এর নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, প্রেসক্লাবের সভাপতি ও বেলকুচি উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, সিনিয়র সভাপতি ও দৈনিক জয় সাগর পত্রিকার উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, সহসভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান জাহিদুর হক আজিম, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার বেলকুচি প্রতিনিধি রোকন উদ্দিন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার উপজেলা প্রতিনিধি মিন্টু মিয়া, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধি মান্নান পলক, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মান্নান শেখসহ প্রেসক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিম সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সমস্যাগুলো তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। আমি সব সময় সৎ সাংবাদিকতার পাশে থাকবো।”
